বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আটক-৬
সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আটক-৬
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চক্রের মূলহোতাসহ ৬ জন সক্রিয় চাঁদাবাজকে আটক করেছেন র‍্যাব-১১। এসময় তাদের সঙ্গে থাকা চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
 মঙ্গলবার দুপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া। এর আগে সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃত চাঁদাবাজরা হলেন: চক্রের মূলহোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো: মোবারক হোসেনের ছেলে মোঃ হৃদয় (২২), ফতুল্লা এলাকার মো: মহসীন আলমের ছেলে মোঃ সাজ্জাদ (১৯), মৃত আঃ রহিমের ছেলে মোঃ আল আমিন (২২), সিদ্ধিরগঞ্জস্থ মৃত রফিকের ছেলে মোঃ ইমরান (২২), সোনারগাঁওয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন (৫০), কিশোরগঞ্জের মোঃ সাহাজ উদ্দিনের সন্তান  মোঃ সাদ্দাম (২০)
র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে এরা সকলে দুষ্কৃতিকারী ও সক্রিয় চাঁদাবাজ। বিভিন্ন (বাস, ট্রাক, মিশুক) পরিবহন হতে চাঁদাবাজি করাকালীন সময়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এই চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি কিংবা ত্রাস সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে এথানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতেন।
এই চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান