শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     খাটে মেয়ের মরদেহ, রক্তাক্ত অবস্থায় বাথরুমে মা
খাটে মেয়ের মরদেহ, রক্তাক্ত অবস্থায় বাথরুমে মা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলাকায় একটি ফ্লাট থেকে ১৫ মাসের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি ৪ তলা ভবনের নিচতলা কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত  সামিয়া আক্তার সোহা (১৫ মাস)রাজবাড়ি এলাকার বাড়িগ্রামের বাসিন্দা শামীম আহম্মেদের মেয়ে ও  শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে (২১) গুরুতর আহত।
নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ জানান,  গত ৩ দিন হলো তারা স্ব-পরিবারে উপজেলার ঝাউচর এলাকার মৃত হাজী ইসলাম বেপারীর ছেলে মহসিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মেঘনা গ্রুপ অব কোম্পানির ইন্ডাস্ট্রিতে চাকুরী করেন।
প্রতি দিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সারে ছয়টায় বাসায় ফিরে দেখি ভিতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভিতরে পরেছিলো। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছি।
এবিষয়ে বাড়ির মালিক মহসিন বেপারী বলেন, মাত্র ২/৩ দিন হলো আমার বাড়িতে নিচ তলায় একটি রুম ভাড়া নিয়ে তারা থাকছেন, আমরা নিজেরা এখনো এ বাড়িতে এসে উঠিনি, আমরা আমাদের পুরান বাড়িতেই থাকি। আকস্মিক এমন ঘটনা আসলেই দুঃখজনক।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) পংকজ কান্তি সরকার জানান, একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই স্থান থেকে নিহতে মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি