শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার অনেক কম : জেলা প্রশাসক
নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার অনেক কম : জেলা প্রশাসক
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক বলেছেন, নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার অনেক কম। তবে নারায়ণগঞ্জে ভাসমান লোক অনেক বেশী। আজকে নারায়ণগঞ্জের ২১৫ জন যাকাতের চেক বিতরণ করছি।

 এই অর্থ হয়তো অনেক কম তবে এই অর্থ আপনি ইচ্ছা করলে কাজে লাগাতে পারেন। এই টাকা দিয়ে আপনি হাস মুরগী পালন করতে পারেন। ২টি ছাগলের বাচ্চা কিনে লালন পালন করতে পারেন যদি আপনার জায়গা থাকে। এছাড়াও ক্ষুদ্র ব্যবসাও শুরু করতে পারেন যাতে কয়েক বছর পরে আপনাকে আর যাকাত নিতে না হয়।
 বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আর ১৭ বছর পরে দেশে যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবেনা সরকার কিন্তু সেই লক্ষ্যে কাজ করছে।
হযরত ওমর (রা:) ও হযরত আলী (রা:) শাসনামলে যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেতোনা। একটা সময় আমরাও যাকাত দেয়ার লোক খুঁজে পাবনা। আপনার সন্তানদের লেখাপড়া শেখান। তাদেরকে টেকনিকাল কাজ শেখান।
শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নারায়ণগঞ্জে কয়েক হাজার শিল্পকারখানা রয়েছে। স্কিলড লেখাপড়া জানা শ্রমিকদের জন্য এসব শিল্পকারখানায় চাকুরী পাওয়া সহজ। আজকে যাকাত ফান্ডে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ফকির গ্রুপকে বিগত দিনের মতো পাশে থাকার জন্য।
বুধবার ১০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা  প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে নারায়ণগঞ্জ জেলার গরিব দুঃস্থ ও অসহায়দের মধ্যে স্থানীয়ভাবে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকির গ্রুপের মহা ব্যবস্থাপক একেএম শামসুল আরেফিন, ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান খান মাহফুজ, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ