শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন-শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার বাসিন্দা মো. সেলিম সরদারের ছেলে মো. শাহ আলম সরদার (৪১)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৮ সালের ২ মার্চ গৃহপরিচারিকার কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায় চম্পা বেগম। বাসায় কেউ না থাকার সুযোগে তার ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে তার স্বামী ও মেয়ের বাবা মো. শাহ আলম সরদার। প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে এই ঘটনা দেখে ও ভুক্তভোগী কিশোরী ঘটনার কথা জানায়। সেই সাথে পরবর্তীতে মো. শাহ আলম সরদারও ধর্ষণের কথা স্বীকার করে। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই সাথে আদালত এই ঘটনার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ