শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে কিস্তির টাকা থেকে নেশার টাকা না দেয়ায় কাজলী(২৭) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী।   সোমবার ভোরে কলাগাছিয়া নয়ানগর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।  হত্যাকান্ডের পর  দুই মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন  ছুটে এসে ঘাতক স্বামী মাসুম(৩০)কে  গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক মাসুম, নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।  নিহত কাজলী, বন্দর ইউপির পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে মারজান (১২) জানান, মা কিস্তির টাকা উঠিয়েছে। ওই টাকা থেকে বাবা নেশার  টাকার  জন্য মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। মা টাকা দিতে অস্বীকার করায়  সোমবার ভোরে মাকে কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাতাড়ি ভাবে  কুপিয়ে হত্যা করেছে। এক বছর বয়সের বোন মুনা  ছাড়া আমার আর কেউ নেই।
এলাকাবাসী জানান ,  ভোরে দুই মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। এসময়  ঘরে মাসুমের স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। পরে  এলাকাবাসী মাসুমকে ধরতে গেলে কয়েকজনকে কেঁচি দিয়ে আঘাত করে। এসময় তাকে  গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।  তিন বছর আগেও নেশার টাকার জন্য তার  স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মাসুম। এ ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হয়েছিল।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত)  আবু বকর ছিদ্দিক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।  গনপিটুনির শিকার আটক স্বামী মাসুমকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হত্যাকান্ডের  ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ