শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০১

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সোনারগাঁ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেড়ে মাসুদ(২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বৈদ্দ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ই জুলাই) উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের মামলতপুর এলাকায় ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রহিমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায় , পূর্ব শত্রুতার জেড়ে গত ২২’শে এপ্রিল একটি অভিযোগ করেন ভুক্তভোগী মাসুদ(২৬)। যার কারনে অভিযুক্ত চেয়ারম্যান আল-আমিন সরকার তাদের বড় ধরণের ক্ষতি করার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ১৬’ই জুলাই সকালে চেয়ারম্যানের নেতৃত্বে ৪/৫ জন স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত ও জখম করে।এবং তার মা ও বোনেরা খবর শুনে এগিয়ে গেলে স্থানীয় চেয়ারম্যান তাদের শ্লীলতাহানি করেন।

এব্যাপারে ভুক্তভোগী মাসুদ বলেন, আমাকে তার মাদক বিক্রি করার সিন্ডিকেটে ঢুকানোর চেষ্টা করে। কিন্তু আমার পরিবারের দিকে তাকিয়ে মাদকবিক্রি করতে অস্বীকৃতি জানাই। এ নিয়ে আমাকে কয়েকবার পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যায়। এবং প্রায়শই মারধর করতো।  এর ধারাবাহিকতায় আজ আমাকে আমাদের এলাকার দোকানের সামনে এসে জনসম্মুখে আমাকে হত্যার উদ্দেশ্যে তার সন্ত্রাসীবাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যা চেষ্টা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বলেন , এ ব্যাপারে পরে কথা হবে। আমি একটি সালিশে আছি।

এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস.আই পঙ্কজ কান্তি সরকার জানান , বৈদ্দ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল-আল-আমিন সরকারের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম