শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিবাদ সভা
সোনারগাঁয়ে মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিবাদ সভা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, পিরোজপুর ইউনিয়নের সমাজ সেবক মাসুম রানা, বারদী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি সাত্তার মেম্বার, ডা. রফিকুল ইসলাম, আব্দুল করিম মেম্বার ,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, নাসিরউদ্দিন মেম্বার, আবুল কাশেম, হাফেজ মো. বিল্লাল হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা জজ মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, শান্তির বাজার কমিটির সদস্য গ্রাম্য চিকিৎসক খোকন, বাজার কমিটির সদস্য তাইজুল ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, মারুফ প্রমুখ।  প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শান্তিরবাজারের ব্যবসায়ীসহ প্রায় ১০-১২টি গ্রামের মানুষ মাদক কারবারি, ডাকাত, ছিনতাইকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে৷ দিন দুপুরে ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ মূল্যবাম জিনিস পত্র লুট করে নিয়ে যায়।  বক্তরা আরো বলেন, দিনে দুপুরে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে ঐক্যের বিকল্প নাই। বিএনপি আওয়ামীলীগসহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডাকাতি ছিনতাই প্রতিরোধ করতে হবে। ডাকাতি ও ছিনতাইয়ের রেকর্ড শুনলে এ এলাকায় মানুষ আত্মীয়তা করতে চায় না। বর্তমানে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন।  শান্তির বাজারের ব্যবসায়ীদের দাবি, শান্তির বাজারের শান্তি ফিরে পেতে হলে আড়াইহাজার উপজেলার বারৈ পাড়া গ্রামের আবদুল হকের ছেলে ইউনুস মিয়া, আব্দুল মতিনের ছেলে ফারুক, মান্দার পাড়া গ্রামের সবুজ ওরফে ফালান, বাস্তমবাগ গ্রামের হোসেন আলীর ছেলে শাওন, চেঙাকান্দি গ্রামের ইসলাম মিয়ার ছেলে জুয়েল ও সোহেলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের নেতৃত্বে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, বিকাশ, নগদ ও মোবাইল কোম্পানির প্রতিনিধি ও এনজিও প্রতিষ্ঠানের লোকজনের কাছ থেকে দিন দুপুরে টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ