মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হাসপাতালে শুদ্ধি অভিযানে শিক্ষার্থীরা
হাসপাতালে শুদ্ধি অভিযানে শিক্ষার্থীরা
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি
স্বাস্থ্যখাতে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা নির্মূল করে সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রমে নেমেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন কার্যক্রম পরিচালনা ও রোগীদের খাবার, ঔষধ, প্যাথলজি, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা, যন্ত্রপাতিসহ বিভিন্ন বিভাগে তদারকি করা হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জে বসবাসরত ঢাকা বিশ^বিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ও প্রাইভেড বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দিনব্যাপী এই কার্যক্রমে উঠে আসে নানা অভিযোগ। রোগীদের কাছ থেকে শিক্ষার্থীরা শোনেন তাদের ভোগান্তির কথা। টিকিটের অনিয়ম ও ভোগান্তি, চিকিৎসকদের ডিউটিতে আসার অনিয়ম, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য সহ বিভিন্ন কারণে ক্ষোপ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী।
সরেজমিনে দেখা যায়, এই হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক হিসেবে বিনামূল্যে টিকা দেবার কথা থাকলেও বেশ কয়েকদিন যাবৎ তা পাচ্ছেন না টিকা নিতে আসা অনেকে। এই বিষয়ে কতৃপক্ষের নিকট কথা বললে তারা জানান যে, আমাদের পর্যাপ্ত ডোজ না থাকায় সরবরাহ বন্ধ ছিল এই কয়েকদিন। আজ টিকা আনার জন্যে আমাদের বুককিপার গিয়েছেন। এবং আমরা আপনাদের আশ^াস দিচ্ছি যে, আগামীকাল থেকে বিনামূল্যে সরকারের নির্দেশনা অনুযায়ী তা বিতরণ করা হবে।
সেবা নিতে আসা রোগীদের থেকে প্রাপ্ত অভিযোগগুলো নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমানের কাছে পেশ করেন শিক্ষার্থীরা। তিনি তা আমলে নিয়ে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনেন। পরবর্তীতে শিক্ষাথীদের সাথে নারায়ণগঞ্জের স¦াস্থ্য খাতকে এগিয়ে নেয়ার লক্ষে দিকনির্দেশনামূলক দীর্ঘ ও ফলপ্রসূ মতবিনিময় সভা করেন।
তিনি শিক্ষার্থীদের আশ^স্ত করেন যে হাসপাতালে সকল অনিয়ম ও দুর্নীতি রোধ করতে তিনি সদা সোচ্চার আছেন এবং জনসাধারণ সেবা নিতে এসে কোন রকম হয়রানির স্বীকার হবেন না বরং তার প্রাপ্য চিকিৎসাটুকুই সঠিকভাবে পাবেন। শিক্ষার্থীরা তার এই কর্মকান্ডকে সাধুবাদ জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন আমরা আজকে হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম এবং রোগীদের কাছ থেকে বেশকিছু অভিযোগ জানতে পারি। সির্ভিল সার্জনকে জানালে তিনি দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহন করেন এবং আমাদের প্রশ্নের মুখোমুখি হন যা ইতিবাচক। দেশ সংস্কারের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক