শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সেন্ট্রাল ঘাটে ২টি ফ্রি ট্রলার সার্ভিস চালু, সন্তুষ্ট বন্দরবাসি
সেন্ট্রাল ঘাটে ২টি ফ্রি ট্রলার সার্ভিস চালু, সন্তুষ্ট বন্দরবাসি
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়া ঘাটে ২টি ফ্রি ট্রলার সার্ভিস চালু করা হয়েছে। এতে যাত্রীরা স্বস্তির নি:শ্বাস ফেলছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে এই সার্ভিসটি চালু করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সেন্ট্রাল খেয়া ঘাটের পাশে ফ্রি ট্রলারের পল্টুন দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। তবে ট্রলারে যাত্রী সংখ্যা অনেক কম। কারণ ফ্রি ট্রলার সার্ভিসের কথা অনেক যাত্রী জানেনা। তবে ফ্রি সার্ভিসের কথা জানতে পেরে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ফ্রি ট্রলার সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রী নার্গিস ।
তিনি আরো বলেন, সব সময় এ ধরনের ফ্রি ট্রলার সেবা থাকুক আমরা সেটা চাই। এতে করে যাত্রীদের খুব সুবিধে হয়েছে।
যাত্রী তিশা মনি বলেন, এই সিস্টেম খুব ভালো হয়েছে। ফ্রি তে নদী পারাপার হতে পারছি, এটা খুব ভালো লাগছে।
এ বিষয়ে সেন্ট্রাল খেয়া ঘাটের দায়িত্বরত কর্মকর্তা সোহাগ খন্দকার বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল ফ্রি ট্রলারের। তাদের দাবির প্রেক্ষিতে দুটি ফ্রি ট্রলার সার্ভিস চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সার্ভিসের কার্যক্রম চলবে। এতে বন্দরবাসী খুব খুশি হয়েছে।
উল্লেখ্য, এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী যাতায়াত করে। যাত্রী সেবার জন্য ৭টি ট্রলার সার্ভিস চালু রয়েছে। এর মধ্যে দুটি ফ্রি ট্রলার সার্ভিস ও ৫টি ভাড়ায় চালিত ট্রলার সার্ভিস রয়েছে। আর ট্রলার ঘাটে ভাড়া হিসেবে যাত্রীদের ২ টাকা গুণতে হয়। তবে ২০২০ সালের জুন মাসে এই ঘাটের ফ্রি ট্রলার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর এই সেবা ফের চালু করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত