শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু
সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সোনারগা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় স্বামী হাবিবুর রহমান ও গতকাল সোমবার সকালে স্ত্রী লায়লা বেগমের মৃত্যু হয়।

তবে তাদের ছেলে রিফাত হোসেনের অবস্থা আংশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

গত ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে চুলায় আগুন ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে দগ্ধ হয় তারা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লায়লা বেগমের ভাই মীর বাছেদ মিয়া।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরদিন বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে ঘরের মধ্যে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেন(২৫) এর গায়ে আগুন লেগে দগ্ধ হয়।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন বলেন, গ্যাসের আগুনে দগ্ধ দুজননের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ