মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৫

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁ বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা বেড়েছে
সোনারগাঁ বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা বেড়েছে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
সোনারগা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপিতে বসন্তের কোকিলদের আনাগোনা বেড়েছে বলে মন্তব্য করেছেন সোনারগাঁ থানা বিএনপির নেতারা। গতকাল সোমবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে সোনারগাঁ থানা বিএনপি আয়োজিত বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন।
 বিএনপি নেতারা বলেন, বিগত ১৭ বছর আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে দল সুসংগঠিত রয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা দিয়ে হয়রানী করেছেন। দীর্ঘ সময় গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া ছিলেন। অনেক নেতাকর্মীরা সপ্তাহে ৫দিন হাজিরা দিতে গিয়ে আদালতের বারান্দায় ছিল। কাজ কর্ম ছিল না। অনেকের পরিবার অসহায় অবস্থায় দিনপাত করেছেন। সোনারগাঁ থানার মিথ্যা রাজিৈনতিক মামলায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মী জেল হাজতে ছিলেন। ওই সময়ে আজহারুল ইসলাম মান্নান প্রতিটি নেতাকর্মীর মামলার খরচসহ পরিবারের ভষণ পোষণ করেছেন। আওয়ামীলীগের সঙ্গে যারা আঁতাত করে চলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে ছেড়ে যাওয়ার পর তারাই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য প্রকাশ্যে এসেছেন। তারা নাকি বিএনপির রাজনীতি করছেন। কোথায় ছিলেন তারা?
বিএনপির নেতাদের দাবি, শেখ হাসিনা দেশ ছাড়ার পর যারা প্রকাশ্যে এসে বিএনপিতে কোন্দল সৃষ্টি করতে চান, তাদের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে। কতদিন জেল খেটেছেন? আগামীতে যারা আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সুসংগঠিত দলে কোন্দল সৃষ্টি করতে চান তাদের প্রতিহত করা হবে। সভায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণের আহবান জানিয়েছেন নেতারা।
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ  উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রোমি, সাধারণ সম্পাদক মোমেন খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক