মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিএনপির অভ্যন্তরিন দ্বন্দ্বে সাংবাদিকসহ বিএনপি নেতারা হত্যা মামলা আসামী
বিএনপির অভ্যন্তরিন দ্বন্দ্বে সাংবাদিকসহ বিএনপি নেতারা হত্যা মামলা আসামী
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দদরে  পুলিশের নির্যাতনে এক  দোকানদার কারাভোগে শেষে  হাসপাতালে মৃত্যুর ঘটনায় পুলিশকে বাদ দিয়ে দেড় বছর পর একটি হত্যা মামলা দায়ের করেন।

 নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অভ্যন্তরিন দ্বন্দ্বে  তৃণমূল বিএনপি কর্মী সহ এক সাংবাদিককে এ মামলায় আসামি হয়েছে হয়েছে।

গতকাল রোববার দুপুরে বন্দর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী  সাংবাদিক পরিবারের সদস্য মোক্তার হোসেনসহ বিএনপির একাধিক নেতারা অভিযোগ করেন।

বন্দর প্রেসক্লাবে বিএনপি নেতা মোক্তার হোসেন, বিএনপি নেতা আমজাদ হোসেনসহ কয়েকজন এ অভিযোগ করে বলেন, ২০২২ সালের ৩ ডিসেম্বর বিএনপি নেতা মাসুদ রানা ও যুবদল নেতা জাহিদ খন্দকারকে ধরতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়।

এসময়  ২ ভাইকে না পেয়ে তাদের ভাই ওয়াদুদ খন্দকারকে গ্রেপ্তার করে বন্দর থানার একটি জ্বালাও পোড়াও মামলায় অজ্ঞাত নামা আসামি হিসাবে আদালতে সোপর্দ করে পুলিশ।

 ওয়াদুদ এক মাস কারাভোগের পর অসুস্থ্য অবস্থায় জামিন পায়। পরে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে হাসপতালে ভর্তি করে তার পরিবার। হাসপাতালে সে মারা যান।

এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র দেড় বছর পর আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপি নেতা মাসুদ রানা তৎকালিন ৩ পুলিশকে বিবাদী করে বন্দর থানায় একটি এজাহার থানায় জমা দেয়।

পরে বিএনপির অভ্যন্তরিন দ্বন্দ্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ইন্ধনে মানবজমিনের সাংবাদিক নুরুজ্জামান ও তার ভগ্নিপতি মোক্তার হোসেনকে বিবাদী ও এবং পুলিশের নাম বাদ দিয়ে একটি হত্যা মামলা দায়ের করে নিহত ওয়াদুদের ছোট ভাই জাহিদ খন্দকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরো বলেন, দীর্ঘ দিন যাবত এড. সাখাওয়াত-টিপু বলয়ের সাথে সাবেক এসপি এড. কালাম বলয়ের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে।

এ কারনে সাখাওয়াত বলয়ের যুবদল নেতা জাহিদ খন্দকারকে দিয়ে এড. কালাম বলয়ের বিএনপি নেতা মোক্তার হোসেন ও সাংবাদিক নুরুজ্জামানের বিরুদ্ধে গত ২৮ আগষ্ট সাজানো মিথ্যা মামলা করে। সাংবাদিক নুরুজ্জামান বলেন, সরকার পতনের পর কিছু লোক লুটপাট ও দখলবাজিতে মেতে উঠে। এ বিপক্ষে সংবাদ প্রকাশ করায় তাকে এ সাজানো মামলায় আসামী করা হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্তের দাবি জানান। সাংবাদ সম্মেলনে অংশ নেন বিএনপি নেতা আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম, হোসেইন মুন্সী, মাসুদ পারভেজ, ফুয়াদ প্রধান, তাওলাদ হোসেন, ইব্রাহীম খলিল, ফারুক, সাখাওয়াত উল্লাহ ও সম্রাট হোসেন প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক