রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে মানষিক প্রতিবন্ধীকে মোবাইল চোর সন্দেহে  যুবককে পিটিয়ে হত্যা 
বন্দরে মানষিক প্রতিবন্ধীকে মোবাইল চোর সন্দেহে  যুবককে পিটিয়ে হত্যা 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে মোবাইল  চোর সন্দেহে রাস্তা থেকে তুলে  নিয়ে  পল্টন (৩৫) নামে এক  যুবককে
হত্যার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার  নাসিক ২০নং  ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় এ হত্যাকান্ডের  ঘটনা ঘটে।এসময় লিপি বেগম (৪৫) কে আটক করা হয়।
নিহত পল্টন বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুল ইসলাম মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের বড় বোন নুরুন্নাহার বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে আটক লিপি বেগম সহ ১০ জনের নাম উল্লেখ্য করে থানায়  হত্যা মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা  ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহত পল্টন একজন মানসিক ভারসাম্যহীন যুবক।  দীর্ঘ দিন ধরে মানুষের কাছ থেকে হাত পেতে  খেয়ে বেচে রয়েছেন।  বৃহস্পতিবার সকালে পল্টন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত মসজি সংলগ্ন  নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় একই এলাকার  খোকন মিয়া ও নাঈম সহ ১০/১২ জন মিলে মোবাইল চুরি করেছে এই সন্দেহে  পল্টনকে চোর আখ্যা দিয়ে মসজিদের সামনে  বিদুৎত খুঁটির সঙ্গে বেঁধে লাঠিসোটা দিয়ে  পিটিয়ে ডান হাত ভেঙ্গে ফেলে।  পরে তাকে  আরফিত, লিপি বেগম, ফয়সাল, জয়, শিপলু,আকিল রিজমনি ও হাম্বিয়া বেগম  মিলে পার্শ্ববর্তী একটি পুকুরে নিয়ে পানিতে চুপিয়ে এনে পুনরায়  বিদুৎতের খুঁটিতে বেঁধে রেখে মরিচের গুড়া নাকে মুখে দিলে মৃত্যুর কোলে ঢলে পড়ে পল্টন।  এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ  ওসি গোলাম মোস্তফা জানান, নির্মম  হত্যাকান্ডের  শিকার হয়েছেন পল্টন নামে মানষিক প্রতিবন্ধী। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে  এক নারীকে  আটক করা হয়েছে। মামলার পলাতক  আসামিদের গ্রেপ্তারে  অভিযান অব্যহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ