মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পর্দা রেখে ভদ্রতার সাথে কাজ করতে চায় : মহিলা দল
পর্দা রেখে ভদ্রতার সাথে কাজ করতে চায় : মহিলা দল
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া বলেছেন, জিয়াউর রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। বিএনপি সেই আদর্শকেই লালন করেছে। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজ ছাত্র জনতা এই দেশকে বাঁচিয়েছে। দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছে এদেশে দখলের রাজনীতি আর কেউ করতে পারবে না।
খালেদা জিয়া পালাননি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে বলতে চাই। শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে। তাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি তিনবার ক্ষমতায় ছিল। আমাদের ক্ষমতার লোভ নেই। আমরা জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে চাই। তারেক রহমান তাকে ভালবেসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্ব দেয়া হয়েছে। তার ওপর যারা হামলা করেছে তাদের ধিক্কার জানাই। বহিষ্কৃতদের এত ক্ষমতা থাকলে কেন্দ্রে যান, বহিষ্কারাদেশ প্রত্যাহার করিয়ে রাজপথে আসুন। কে আপনাদের বাধা দিয়েছে।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থ্যতা, আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত ও আবু আল ইউসুফ খান টিপুর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, রূপগঞ্জ থানা সভাপতি হাওয়া বেগম, কাঞ্চণ পৌর মহিলা দলের সভাপতি আছমা আলম, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভাপতি জাহানারা, কাশিপুর ইউনিয়ন মহিলা দলের সাজেদা, তাসলিমা বেগম, রাবেয়া ফাতেমা, মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দিপালি আক্তার, রূপগঞ্জের সভানেত্রী হাওয়া, কাঞ্চন পৌর মহিলাদলের আসমা আলম, ১নং ওয়ার্ড সভাপতি রুমা আক্তার, রূপগঞ্জ সদর ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সহ-সভাপতি জাহানারা বেগম প্রমুখ।
মায়া আরও বলেন, আপনারা জানেন দেশ সতেরো বছর এই স্বৈরাচার তার স্বৈরাচারী কায়দায় এ দেশ পরিচালনা করেছে। খালেদা জিয়াকে জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেয়ার চেষ্টা করেছে তারা। আজ আমাদের মা স্বাধীন, তিনি দেখেছেন স্বৈরাচারী হাসিনা ক্ষমতা ছেড়ে একদিনও থাকতে পারেনি দেশে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশ ছেড়ে কোথাও যাননি। এক সন্তান বিদেশে, আরেক সন্তানের মৃত্যুতেও বুকে পাথর বেধে আমাদের জন্য তিনি রয়ে গেছেন। আমরা মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করেছি। আমাদের আন্দোলন চলবে। আমাদের সামনে আরও দুর্গম পথ পাড়ি দিতে হবে। জনগণ আমাদের ভোট দিলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো। তবে তার আগে যেই অপশক্তিরা আমাদের পাশে এসে আমাদের বিতর্কিত করছে তাদের প্রতিহত করতে হবে। টিপু ভাই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের পর্যায়ে এসেছে।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না বলেছেন, বিএনপিকে সবচেয়ে বেশি ভোট দেয় মহিলারা। সুতরাং আমরা দুর্বল না। আমাদের দলকে শক্তিশালী করতে হবে। আমরা যেন পর্দা রেখে ভদ্রতার সাথে দেশের জন্য কাজ করতে পারি, এটাই আমাদের উদ্দ্যেশ্য। শত্রুরা আমাদের পায়ে পায়ে ঘুরছে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বিএনপিকে কলঙ্ক দেয়া হয় জামাতের সাথে মিলিয়ে। জামাত আল্লাহ রাসূলের কথা বলে, আমরাও তো আল্লাহ রাসূলের কথা বলি। আমাদের মা বোনেরা এতদিন বাইরে বের হতে পারত না। আজ আমরা চেষ্টা করেছি তাদের বাইরে নিয়ে আসতে। এখানে আমাদের খালা, চাচীরাও আছেন। আমরা তাদের সাথে জুড়ে নিতে চাই। আপনারা ভাবতে পারেন মহিলা দল করি আমরা হয়ত দুর্বল। এটা ভুল।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন আমাদের স্বামী সন্তান কীভাবে নির্যাতিত হয়েছে গত ষোল বছর। দেশে যখন নির্বাচনের পরিবেশ ফিরতে তখন মহিলাদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনারা যারা মুরুব্বি আছেন আমাদের দিকনির্দেশনা দিয়ে সাহায্য করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক