শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিচাররের দাবিতে মানববন্ধন
সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিচাররের দাবিতে মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ বিএনপি নেতা শামীম ঢালির  বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায় কদমতলী এলাকায় আদমজী-নারায়ণগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মীর্জা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালি কতমতলী এলাকায় সরকারি খাল দখল, ফুটপাত দোকানসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি শুরু করেন। এসব সেক্টর আগে স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতেন। শামীম ঢালির এসব কর্মকা-ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ বলেন, আওয়ামী লীগ আমলে আমরা অনেক কষ্ঠ করেছি। যেহেতু এখন সংস্কার চলছে তাই আমরা চাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক মুক্ত দেশ হোক। কিন্তু আমাদের বিএনপির কিছু লোক আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে আবার নতুন করে চাঁদাবাজি করছে। ফলে ছাত্র-জনতার আন্দোলনের ফসল আমরা ঘরে নিতে পারবনা। তাই আমরা এলাকার লোকজন মিলে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
ফলবিক্রেতা রমজান বলেন, দৈনিক ২০০ টাকা করে দোকানপ্রতি চাঁদা দিতে হচ্ছে শামীম ঢালিকে। তাকে চাঁদা না দিলে দোকানদারি  করতে দিবেনা বলে হুমকি দেয়। একই কথা বলেন তরকারি বিক্রেতা শাহ আলম।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা কামালসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ