মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মোবাইল ছিনতাই  প্রতিবাদ করায় শামীম খুন
মোবাইল ছিনতাই  প্রতিবাদ করায় শামীম খুন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সন্ত্রাসীরা  ছুরিকাঘাত করে   শামীম (১৮)নামের এক গার্মেন্টস শ্রমিক কে হত্যা করেছে।
মঙ্গলবার রাত সোয়া সাতটার দিকে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।
নিহত শামীম  ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।
নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীম সহ তারা তিন বন্ধু হেটে য়াওয়ার সময় এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫/২০জন শামীমের ওপর হামলা চালায়। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। এসময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওইসময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর শামীমকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে  ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শামীমের বড় ভাই বাবলু বলেন, রাত সাতটার দিকে বাসা থেকে একা বের হয়। ১৫-২০ মিনিট পর তাকে  মোবাইল ফোনে জানানো হয় আপনার ভাই কে ছুরিকাঘাত করা হয়েছে।  তার  অবস্থা সংকটাপন্ন।  সে এখন খানপুর হাসপাতালে আছে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শামীম কে  মৃত ঘোষনা করে।
তিনি আরো জানান, একটি মোবাইল কে কেন্দ্র করে তার ভাইকে   নাসির গ্রুপের  সন্ত্রাসী শুক্কুর সহ তার সহোযোগিরা ছুরিকাঘাত করে হত্যা করে। তিনি বলেন,নিহত শামীমের এক বন্ধুর মোবাইল ঘাতক চক্র ছিনতাই করে নিয়ে গিয়েছিলো। এ নিয়ে বিচার শালিসী ও হয়। এতে ক্ষিপ্ত ছিলো ঘাতক চক্র। তার জের ধরেই ছোট ভাই শামীমকে হত্যা করা হয়। গার  ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক