শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০১

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মসজিদের জমিতে ব্যক্তি নামে স্কুল ও টাকা আত্মসাতের অভিযোগ
সোনারগাঁয়ে মসজিদের জমিতে ব্যক্তি নামে স্কুল ও টাকা আত্মসাতের অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সোনারগাঁ  প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভগ্নিপতি কাজী আক্তার হামিদ বাচ্চুর বিরুদ্ধে মসজিদের জমিতে ব্যক্তিগত স্কুল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া জামে মসজিদের প্রায় কোটি টাকার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠে। শুধু তাই নয় স্ত্রীর নামে ‘প্রফেসার রুবিনা হামিদ আইডিয়াল স্কুল’ এবং কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। তাছাড়া আক্তার হামিদ ওই মসজিদের ২০লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ তুলেছেন মুসল্লিরা। এ ঘটনায় গত শনিবার রাতে মসজিদ পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মোজ্জাম্মেল হক বাদি হয়ে কাজী আক্তার হামিদসহ দুই জনকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া জামে মসজিদ ২০১৫ সালে পুনঃ নির্মাণের পর থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ক্ষমতার দাপটে মসজিদ নিয়ন্ত্রনে নিয়ে ভগ্নিপতি কাজী আক্তার হামিদ বাচ্চু সভাপতির দায়িত্ব পালন করেন।ওই সময় মসজিদের আয় ব্যয়ের হিসাব ও সম্পদ দেখবালের জন্য তার সহযোগী রুহুল আমিনকে দায়িত্ব দেন। দীর্ঘ ৯বছরের মসজিদের আয় ব্যয়ের হিসাব সমাজবাসীকে দেখাননি তারা। হিসাব চাইলেই মামলা ও হামলার হুমকি দেওয়া হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর সমাজবাসীর উদ্যোগে মসজিদের নতুন কমিটির ঘোষণা করা হয়। মসজিদের নতুন কমিটি ঘোষণা করায় কমিটির লোকজনকে জেল খাটানোর হুমকি দেন আক্তার হামিদ ও তার লোকজন। এসব ঘটনায় মসজিদের মুসল্লিরা আক্তার হামিদ ও তার লোকজনের বিচারের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর মালজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তাছাড়া বিভিন্ন অভিযোগ এনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভগ্নিপতি কাজী আক্তার হামিদ বাচ্চুর বিরুদ্ধে মসজিদ কমিটির প্রচার সম্পাদক মোজ্জাম্মেল হক বাদি হয়ে শনিবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। নানাখী পূর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেন জানান, মসজিদের ২০শতাংশ জমি জোরপূর্ব দখল করে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছোট বোন প্রফেসার রুবিনা হামিদ আইডিয়াল স্কুল এবং কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। এসব প্রতিষ্ঠানের আয় ব্যয়ের টাকা একাই ভোগ করেন আক্তার হামিদ। তাছাড়া মসজিদ ফান্ডের ২০লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। অভিযুক্ত কাজী আক্তার হামিদ বলেন, প্রতিপক্ষরা আমার আত্মীয় স্বজন। মসজিদে আমার বাবার দান করা সম্পত্তিতে সমাজ সেবার জন্য স্কুল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছি। নিজেদের জমি কিভাবে দখল করেছি? আমার কাছে প্রমাণ আছে মসজিদের ১১শতাংশ জমি তারা গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করেছেন। তাদের অপকর্ম ডাকার জন্য এ অপ প্রচার করছেন। আমি মসজিদের টাকা আত্মসাৎ করেছি তাদের কাছে প্রমাণ নেই। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারি বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম