মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শেখ হাসিনাসহ ১৫১ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা
শেখ হাসিনাসহ ১৫১ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তি কপালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের হয়েছে। জামপুর ইউনিয়নের ওটমা এলাকার চাঁন মিয়ার ছেলে কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় এ মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
এর আগে সোমবার দিবাগত রাতে আহত মো. জাহাঙ্গীর নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো. সোহাগ রনি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় জাহাঙ্গীরসহ ছাত্র জনতার উপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ উপরোক্ত আসামিরা গুলিবর্ষন করেন। এসময় একটি গুলি তার কপালে লাগলে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা ও  একটি আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়। এ নিয়ে ৬টি মামলা হয়েছে। আরো মামলা প্রক্রিয়াধীন বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক