বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে  মাদ্রাসায় শিক্ষা উপকরন বিতরন করলেন কাউন্সিলর সাদরিল
সিদ্ধিরগঞ্জে  মাদ্রাসায় শিক্ষা উপকরন বিতরন করলেন কাউন্সিলর সাদরিল
  সর্বশেষ • প্রধান সংবাদ • ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজারের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাসিক ৫নং ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মাদ্রসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকদের কাছে শিক্ষা উপকরন উপহার হিসেবে বিতরন করা হয়েছে।
এ সময় নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি সব সময় পাশে ছিলাম এখনো আছি তাই শিক্ষার্থীদের জন্য কাউন্সিলর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজ এসব শিক্ষা উপকরণ বিতরণ করেছি। তিনি বলেন ইহকাল ও পরকালের কল্যাণের জন্য ছাত্র-ছাত্রীদের কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিছু কিছু কাজ দুনিয়াতে করলে কেউ দেখবেনা-কেউ শুনবেনা, এসব কাজ করলে আল্লাহ খুশি হবেন। যার ফল পাওয়া যাবে পরকালে। ইহকাল এবং পরকালের জন্য শিক্ষা দান আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সুতরাং পরকালই গুরুত্বপূর্ণ।
কাউন্সিলর সাদরিল বলেন, শিক্ষার্থীরা যাতে ইসলামিক বিধান অনুসরন করে যাতে করে খারাপ কাজ করতে গেলে তাদের মনে বাধা চলে আসবে। যার পুরষ্কার তোমরা মৃত্যুর পর পাবে। শিক্ষকদের তিনি বলেন শিক্ষার্থীদের এমন ভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যেই শিক্ষা ইহকাল এবং পরকালেও কাজে লাগবে। তাই প্রতিটা কাজে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এসময় শিক্ষকদেও কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। পরে তিনি শিক্ষকদের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যাবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
কাউন্সলির আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে , কারন আজকের ছোট ছোট শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের ভবিষৎ তাদের আমাদের সব সুযোগ সুবিদা দিতে হবে । আমার পক্ষ থেকে আমি সব সময় শিক্ষার্থীদের পাশ থাকবো। এসময় তিনি আরো জানান, আজ আমাদের মাদ্রসায় শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে খুব শীগ্রই আমাদের এলাকার স্কুলসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষা উপকরন বিতরন করা হবে।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক বলেন, আজ আমাদের ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমাদের মাদ্রসার শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরন উপহার হিসেবে দিয়েছেন বিষয়টি সকলকে ভাবাবে। এর আগে কেউ এভাবে মাদ্রসা শিক্ষার্থীদের পাশে দাড়াইনি আমিও কথা দিয়েছি, আমার প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো বৃদ্ধি করার জন্য যা করার প্রয়োজন করবো। তিনি বলেন আমি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাউন্সিলরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান