বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আজমেরীর টর্চারসেলে র‌্যাবেরর অভিযান
আজমেরীর টর্চারসেলে র‌্যাবেরর অভিযান
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শহর  প্রতিনিধি
সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চারসেলে অভিযান চালিয়েছে র‌্যাব। পাশাপাশি যেখান থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হযেছিলো সেই কুমুদিনীর পাশে শীতলক্ষ্যা নদী পাড় স্থানটিও পরিদর্শন করে র‌্যাব।
মঙ্গলবার (১৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশেই অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালন করে। পরে শীতলক্ষ্যা পাড় পরিদর্শনে যান তারা।

এসময় র‌্যাব কর্মকর্তাদের সাথে ত্বকী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিপনও উপস্থিত ছিলো। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় র‌্যাব।

অভিযান ও পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। মাঝখানে এটির তদন্ত কিছুটা স্থবির থাকলেও আমরা এর পুনরায় এটার তদন্তের গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। আপনারা জানেন আমরা ৫জনকে এরেস্ট করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয়। তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। আশা করছি খুব শীগ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট আমরা দিতে পারবো। আমাদের সাথে আটককৃত (শিপন) একজন আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি সে এই ঘটনার সাথে সম্পৃক্ত।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান