বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে  ওড়না পেচিয়ে স্ত্রী হত্যা : স্বামী আটক
সিদ্ধিরগঞ্জে  ওড়না পেচিয়ে স্ত্রী হত্যা : স্বামী আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মো: রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আজ বুধবার (নাসিক) বিকেলে ২ নং ওয়ার্ডস্থ মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
নিহত নারী বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: ওয়াসিম জানিয়েছেন, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিল এবং স্বামী তাকে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯ এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি আর স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।
ওসি আল মামুন বলেন, স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান