শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে  বিএনপি নেতা গ্রেফতার পরে কারাগারে
সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে  বিএনপি নেতা গ্রেফতার পরে কারাগারে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সোনারগা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে এক বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 রোববার  বিকেলে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত আসামী পক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২ রাতে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে আতাউর রহমানকে আটক করা হয়। আতাউর রহমান সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোগরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁ থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে একজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী জানান, আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসকল অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম