রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৩

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জিওধরায় মাহাবুব হত্যা চেষ্টাকারী বাদশা র‌্যাবের হাতে গ্রেপ্তার 
জিওধরায় মাহাবুব হত্যা চেষ্টাকারী বাদশা র‌্যাবের হাতে গ্রেপ্তার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিনিধি:

বন্দরের জিওধরায় মাহাবুব(৪০)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার অন্যতম আসামী বাদশা প্রধান(৩৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১। গত বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে তার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা প্রধান বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামের আলতাফ প্রধানের ছেলে। বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর)  সকালেই তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।যার নং ১৮(৯)২৪ইং। এদিকে আহত মাহবুবের অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও এখনো আশংকা মুক্ত হয়নি বলে জানিয়েছেন আহতের মা হাসিনা প্রকাশ মহিতুন বেগম।
সূত্র মতে,বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে মাহাবুব হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী জিওধরা গ্রামের মৃত জমির প্রধানের ছেলে আলতাফ প্রধান,তার পুত্র দীন ইসলাম,আতাউর,মানিক,সাদ্দাম,বাদশা গংয়ের দীর্ঘ দিন ধরে সামাজিকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধা সাড়ে ৬টায় মাহাবুব জিওধরা চৌরাস্তা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রিফাতের ফ্ল্যাক্সিলোডের দোকানে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আলতাফ প্রধানের নির্দেশে তার ছেলে দীন ইসলাম,আতাউর,মানিক,সাদ্দাম,বাদশা ও এমদাদ মিয়ার ছেলে সজিবসহ অজ্ঞাতনামা ৪/৫জন চাইনীজ কুড়াল,রামদা,চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগে উল্লখিতরা মাহাবুবকে দফায় দফায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত ভেবে চলে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর রাজারবাগ জিকে হসপিটালের আইসিউতে ভর্তি করেন। এ ঘটনায় প্রথমে আহত মাহাবুবের মাতা হাসিনা প্রকাশ মহিতুন বেগম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ