রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ
দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
শহরপ্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রæত সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি।
শনিবার  বিকেলে সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বার সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম, সাধারণ সম্পাদক পিয়ার আলী, জামপুর ইউনিয়ন যুবদল নেতা এমদাদুল হক ভূঁইয়া দিপু। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, ফ্যাসীবাদি আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই দ্রæত সংসদ নির্বাচনের বিকল্প নাই। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি করেন।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির এক শ্রেণী দেশে চাঁদাবাজি ও দখলদারি শুরু করে দিয়েছে। দ্রæত এ অপকর্ম বন্ধ না করা হলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। দেশের মানুষের ওপর জুলুম অত্যাচার বন্ধ না করা হলে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দেবে না। তাই দ্রæত এসব অপকর্ম বন্ধ করতে হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ