শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসা নিয়ন্ত্রন নিতে বিএনপির দুই নেতা মরিয়া
সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসা নিয়ন্ত্রন নিতে বিএনপির দুই নেতা মরিয়া
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সোনারগা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকার বিএনপির দুই নেতা ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
 এ বাহিনীর ভয়ে শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
 এছাড়াও ওই এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রনে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির দ্ইু নেতা। তারা দুজন সম্পর্কে আপন ভাই। একজন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ। অপরজন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। তাদের বিরুদ্ধে ওই এলাকার বিভিন্ন কোম্পানির মালিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। গত ৫আগষ্টের পর আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের প্রায় ৩৫টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
 এছাড়াও ওই গ্রামের আওয়ামীলীগের সমর্থকরা বাড়িতে আসলে তাদের ধরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশে সোপার্দ করার নজির রয়েছে। তাদের হুমকি থেকে বাদ যায়নি শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও।
 তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিল্প মালিকরা।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলার আতংকে আত্মগোপনে চলে যায়। এসুযোগে আওয়ামীলীগ নেতা-কর্মীদের শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। তবে সবচেয়ে বেশী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আষাঢ়ীয়ারচর গ্রামের আওয়ামীলীগ কর্মী ব্যবসায়ী শফিকুল ইসলাম, শাহজালাল, উজ্জল, মারফত আলীর বাড়ি, শাহ আলমের হোটেল, শহর আলীর ঔষধের দোকান, আহসান উল্লাহর দোকান, জসিম উদ্দিনের বাড়ির রড ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আব্দুস সোবহানের ছেলে রেজেয়ানের মোটর সাইকেল।
 হামলাকারীরা আবু বকর সিদ্দিকের ৬টি ড্রাম ট্রাকের ব্যাটারি লুট করে নিয়ে যায়। তাছাড়া মেঘনা গ্রæপের সিরামিক ফ্যাক্টুরি, আল মোস্তফা গ্রæপের স্টার ক্যাবল ও আনন্দ শিপইয়ার্ডের জুট ব্যবসা নিয়ন্ত্রনে নিতে না পেরে তারা তাদের ব্যবহৃর যানবাহনে লোডিং আনলোডিংয়ে ক্ষেত্রে চাঁদা আদায় করে। তাছাড়া আনন্দ শিপইয়ার্ডের ইউনিট-২ এর জমিও দখলে নেওয়ার চেষ্টা তাদের বাহিনী।
শিল্প মালিকদের দাবি, আওয়ামীলীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেছে আব্দুর রউফ ও আব্দুল জলিলের নেতৃত্বে একদল বিএনপির নেতাকর্মী। তারা কোম্পানিতে গিয়ে ঝুট তাদের মাধ্যমে বিক্রির জন্য হুমকি দিয়েছে। ঝুট না দিলেই কোম্পানিকে ভূমিদস্যু ট্যাগ লাগিয়ে তাদের লোকজন দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করিয়ে থাকে। এতে করে প্রশাসনিকভাবে কোম্পানিগুলোকে হয়রানীর শিকার হতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আনন্দ শিপইয়ার্ডের একজন কর্মকর্তা জানান, সরকার পতনের পর থেকে বিএনপি নেতা দুই ভাই বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বাহিনী দিয়ে থাদের শিল্প প্রতিষ্ঠানের জমি দখলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ট শিল্প মালিকরা।
এলাকাবাসীর দাবী, আষাঢ়ীয়ারচর গ্রামে বিএনপি নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিলের নেতৃত্বে  ২৫-৩০টি বাড়ি-ঘর হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
 তাদের ভাগিনা ডাকাত দলের সদস্য আব্দুল আজিজ ও সেলিমকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। এছাড়াও রাতের আধারে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের নেতৃত্ব দেয় তারা। বিএনপির এক প্রভাবশালী নেতা তাদের দুই ভাইকে শেল্টার দিয়ে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তাদের নেতৃত্বে শ্রমিকলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম ও যুবলীগ কর্মী মেহেদী হাসানকে কুপিয়ে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী জানায়, বিএনপি নেতা আব্দুল রউফ পক্ষাঘাতগ্রস্থ হলেও তার নির্দেশে ছোট ভাই জলিল ও ভাগিনা আজিজ ও সেলিমের নেতৃত্বে সকল অপকর্ম সংগঠিত করে। শিল্প প্রতিষ্ঠানের যানবাহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে থাকে।
অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, কারো বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগের কোন সত্যতা নাই। শিল্প প্রতিষ্ঠানের চাঁদাবাজি ও নিয়ন্ত্রনে নেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেছেন। তিনি দুই কোম্পানির নামে জমি দখল ও পাওনা টাকা আদায়ে মামলা দায়ের করেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বিষয়গুলো আমাদের জানা নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম