মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রেস ক্লাবে লঙ্কাকান্ড
প্রেস ক্লাবে লঙ্কাকান্ড
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হাতাহাতির ঘটনায় দুই সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও এসেছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবী হামলাকারীরা দুর্বৃত্ত। তারা প্রেস ক্লাব দখল করতে এসেছিল। অপর গ্রুপ জানিয়েছে তারা স্থানীয় পত্রিকায় কর্মরত। প্রেস ক্লাবে সদস্য পদের বৈষম্য দূর করতে স্মারকলিপি দিতে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। একজনকে আহত অবস্থায় শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আবু সাউদ মাসুদ জানান, প্রেস ক্লাব দখল করতে এসেছিল কয়েকজন। তখন তাদের আমরা কেন এসেছে, কি পরিচয় জানতে চাইলে আমাদের উপর চড়াও হয়। তবে মাসুদ রানা রনি জানান, প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ব্যানারে তিনটি দাবী নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। এসব দাবীর মধ্যে প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, বিগত দিনে স্বৈরাচারদের পক্ষ অবলম্বন করা দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রেস ক্লাবের সদস্য পদ পেতে শিক্ষাগত যোগ্যতা সকলের রয়েছে কিনা নিশ্চিত করতে। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ছিলেন। প্রেস ক্লাবে গিয়ে আমরা স্বাভাবিকভাবে আমাদের আবেদন ও দাবী নিয়ে কথা বলার এক পর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের উপর হামলা করে রক্তাক্ত করে। আহত অবস্থায় পুলিশ রনিকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক