শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শেখ হাসিনা দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তে লিপ্ত ছিল : আশা
শেখ হাসিনা দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তে লিপ্ত ছিল : আশা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নাসিকের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে সত্য কিন্তু তার চক্রান্ত বন্ধ হয়নি। তিনি সারাদিন গণতন্ত্র বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। ইদানিং তার নিদের্শে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে দেশের আরেকটি অরাজকতা পায়তারা করছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের এক নেতা-কর্মী থাকতে তাদের চক্রান্ত আর বাস্তবায়ন করতে দিবো না। আজকে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতা-কর্মীরা অবস্থান নিয়ে রয়েছে। বন্দরে মদনপুর থেকে মদনগঞ্জে বিভিন্ন পয়েন্টে স্থানীয় নেতাকর্মীরা অবস্থান ও মিছিল করে যাচ্ছে। শহরে মন্ডলপাড়া থেকে চাষাড়ার বিভিন্ন জায়গা নেতাদের অবস্থান রয়েছে। নেতৃবৃন্দরা যেভাবে বলেছে, আমরা সকলে সেভাবে অবস্থানে রয়েছি। আমাদের সকলকে সজাগ থাকতে হবে যেন ফ্যাসিবাদ সরকার যেন মাথা চাড়া না দিতে পারে। ছাত্র-জনতাকে নিয়ে আমরা রাজপথে থাকবো, ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ডিআইটি চত্বরে আওয়ামীলীগের ডাকা বিক্ষোভ মিছিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচীতে তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাসিক সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, সদর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, মহানগর বিএনপি নেতা সুজন মাহমুদ প্রমুখ।

অন্যদিকে আবুল কাউসার আশা নেতৃত্বে বন্দরের মদনপুরে বিএনপি, সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা। আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে সাবেক এমপি আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা’র নির্দেশে কঠোর অবস্থান কর্মসূচী পালন করেন।

গতকাল ১০ নভেম্বর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচীর পর মদনপুর বাস স্ট্যান্ডে বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ মিছিল করেন। অবস্থান কর্মসূচীতে বিএনপির রাজপথের মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সহ সভাপতি মনিরুল ইসলাম মনা মেম্বার ও আল আমিনের নের্তৃত্বে কর্মসূচী পালন করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের করেন। উক্ত মিছিল ও অবস্থান কর্মসূচিতে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহম্মেদ, মদনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহামুদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিব মোল্লা বাবু, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান, সাবেক সদস্য মাহাবুব শিকদার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাহুল রাসেল, মদনপুর ইউনিয়ন যুবদলে মহসিন প্রধান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি