শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় বিস্ফোরণ, সাতজন দগ্ধ
কাঁচপুরে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় বিস্ফোরণ, সাতজন দগ্ধ
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার সময় বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
গত সোমবার মধ্যরাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করে। দগ্ধরা হলেন, মো. জয় হোসেন (২০), মো. সুলতান মিয়া(২৩), মো. মিজানুর রহমান মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), মো. শাহজালাল (৪৫) ও মো. রাজু (২৪)। তাঁদের মধ্যে মো. জয় হোসেনের ২২ শতাংশ, সুলতান মিয়ার ২০ শতাংশ, মিজানুর রহমান মিজানের ১৯ শতাংশ, মো. জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপন মিয়ার ৯ শতাংশ,   মো. শাহজালাল ৭ শতাংশ ও রাজুর শরীরের ২শতাংশ দগ্ধ হয়েছে। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মধ্যরাতে সাতজনকে বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে চার জনকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মো. রুবেল নামে স্থানীয় একজন জানান, সোমবার রাতে কাঁচপুর সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে  শ্রমিকরা কাজ করছিলেন। এসময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন।
কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমাদের কেউ জানায়নি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শ্রমিকরা তিতাস গ্যাসের একটি মূল সংযোগ থেকে  আরেকটি সাব সংযোগ ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ জোনের ব্যাবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে বৈধ কোন সংযোগ দেওয়া হচ্ছে না। তারা অবৈধভাবে সংযোগ নেয়ার চেষ্টা করছিল। এসময় বিষ্ফোরণ হয়েছে। ঘটনার পর আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ