শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত
বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিনিধি: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারের তরকারি বিক্রেতা জীবন দাস(৬০) নিহত হয়েছেন। নিহত জীবন দাস ২৫ নং ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা এলাকার মৃত মুক্তলাল দাসের ছেলে। বুধবার বিকেলে ঢাকেশ্বরী শ্মশানে জীবন দাসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও তরকারি বিক্রেতা মাসুম মিয়া জানান, বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে খুচরা মূল্যে তরকারি বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন জীবন। প্রতি দিনের মত তারা দু’জন মঙ্গলবার ভোর ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে পাইকারি কাঁচামাল কিনতে শহরের দ্বিগুবাবুর বাজার যাচ্ছিলেন। হাজীগঞ্জের কিল্লারপুল পাড় হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌঁছা মাত্র মোটর সাইকেল আরোহী দুই ছিনতাই তাদের অটোরিকশার গতিরোধ করে এবং টাকা হাতিয়ে নিতে থাকে। তিনি টাকা দিয়ে দিলেও জীবন টাকা দিতে দেরি করায় ছিনতাইকারীরা তার পায়ে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগির গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ