শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রিসোর্ট কান্ডে সাংবাদিক ও বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রিসোর্ট কান্ডে সাংবাদিক ও বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার ঘটনায় চ্যানেল এস এর সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁচপুর এলাকায় গার্মেন্ট শ্রমিক শফিক মিয়া নিহতের ঘটনায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পাশাপাশি ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ রা এপ্রিল হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক স্ত্রীসহ রয়েল রিসোর্টে বেড়াতে যান। সেখানে আওয়ামীলীগের নেতাকর্মী ও সাংবাদিক হাবিবুর রহমানসহ ১০০-১৫০জন রাত সাড়ে ১১ টার দিকে তাদের হেনস্তা করে বের করে দেয়। ওই ঘটনায় হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন হেনস্তার প্রতিবাদ করায় তাকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে মাওলানা ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে এনে নির্যাতন করে। পুলিশ নির্যাতনে মাওলানা ইকবাল হোসেন অসুস্থ্য হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাওলানা ইকবাল হোসেনকে পরিকল্পিত হত্যাকান্ডে জড়িত থাকায় হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফজলে রাব্বীকে পুলিশ গ্রেপ্তার করে। পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত ফজলে রাব্বী গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর সিনহা গার্মেন্ট এলাকায় গুলিতে নিহত শফিক মিয়া হত্যা মামলার আসামী। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃতর ঘটনার সাথে জড়িত থাকায় সু নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ নেতার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম