রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৭

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো-সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার।
গ্রেপ্তারকৃতরা গত ৫ নভেম্বর রাতে দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৈলেরবাগ এলাকায় গত ৫ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২জনের একটি ডাকাত দল মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় সজিব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও হাসান নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ ডাকাত সজিব হোসেন মুছাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
 ডাকাত সজিবকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির গুরুত্বপূর্ন তথ্য দেয়। রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতি প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ