মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মামলা তুলে নিতে বাদীর  উপর হামলা, আহত- ৩
মামলা তুলে নিতে বাদীর  উপর হামলা, আহত- ৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে আদালতের দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীর হামলা চালিয়েছে আসামি ও তার লোকজন। এসময় হামলাকারীদের লোহার রডের আঘাতে আরো তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চাঁদাবাজি মামলার বাদী আমানউল্লাহ,( ৬৮) তার ছোট ভাই গোলজার প্রধান,(৫৫) ও ভাতিজা সোহাগ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানান, উপজেলার ধামগড় ইউপির শ্রীরামপুর গ্রামের অর্ধশত পরিবারের চলাচলের রাস্তা নির্মাণ কাজ চলছিল। এসময় একই গ্রামের মৃত সৈয়দ আলী প্রধানের ছেলে আসাদউল্লাহ ৩০ লাখ টাকা চাঁদার দাবি করে রাস্তার কাজ বন্ধ করে দেয়। পরে গ্রামবাসীর পক্ষে আমানউল্লাহ বাদী হয়ে আসাদউল্লাহ সহ ৫/৬ জনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৩৪০/২৪। এ মামলায় গত এক সপ্তাহে পূর্বে আসাদউল্লাহ ও তার লোকজন
জামিনে আসেন। শনিবার দুপুরে আমানউল্লাহকে রাস্তায় একা পেয়ে পথরোধ করে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে আসাদউল্লাহ, শাহ আলম, শাহীন ও তাওলাদ। পরে আমানউল্লাহ মামলা তুলে নিতে অস্বীকার করলে তার উপর উপর্যুপরি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আমানউল্লাহকে বাঁচাতে গোলজার ও সোহাগ নামে দুইজন এগিয়ে আসলে
তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনজনের মধ্যে আমানউল্লাহর অবস্থা অবনতি দেখা দিলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে হস্তান্তর করেছে।এ খবর পেয়ে ঘটনাস্থলে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসআই জহিরুল ইসলাম জানান,গ্রামবাসীর চলাচলের রাস্তা নিয়ে আপন ভাই আমানউল্লাহ ও আসাদউল্লাহ’র সঙ্গে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে নিজেদের মধ্যে মামলা মোকাদ্দমা চলমান। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক