মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার আসামী হওয়ার আগে আমার মৃত্যু হলেও ভালো ছিল: তৈমূর আলম খন্দকার
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার আসামী হওয়ার আগে আমার মৃত্যু হলেও ভালো ছিল: তৈমূর আলম খন্দকার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মতই যদি আদালত পুলিশ আইন ব্যবহার করে ক্ষেত্রবিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নির্দোষ ব্যক্তিদের হয়রানি করার জন্য মিথ্যা গায়েবী মামলা দেয়া হয় তাহলে দেশে সামনে হয়তো জনমনে ক্ষোভ বাড়বে। শুধুমাত্র ভিন্নমত কিংবা ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের কারনেই যদি নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে এর পরিনতিও দায়ীদের ভোগ করতে হবে এবং এর পরিনতি হয়তো আরো বেশি ভয়াবহ হতে পারে। এই উদ্দেশ্যপ্রণোদিত গায়েবী মিথ্যা মামলায় আসামী করার সংস্কৃতি ও চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ড. তৈমুর আলম খন্দকারকে আসামী করায় এমন মন্তব্য করেছেন ড. তৈমূর আলম খন্দকার।
এক বিবৃতিতে তৈমূর আলম খন্দকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের পক্ষে আমি ছিলাম। গণমাধ্যমে আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছি যা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আন্দোলনে নিহত শিশুদের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টে রীট পিটিশন দায়েরও করেছি। আন্দোলনে হেলিকপ্টার থেকে বাড়ির ছাঁদে, জানালার ফাঁক দিয়ে গুলিতে নিহত শিশুদের বিষয়ে ক্ষতিপূরণ দাবি করেছি। আমি ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলাম।
তিনি বলেছেন, ২০১৮ সালের ২২ জানুয়ারী বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভির খালেদ মহিউদ্দীনের সঞ্চালনায় টকশোতে ছিলাম আমি ও শামীম ওসমান। ওইদিন টকশোতে সরকারের নানা বিতর্কিত কর্মকান্ডের কঠোর সমালোচনা করেছিলাম। সেজন্য সে রাতে শামীম ওসমান আমাকে হুমকি দিয়ে বলেছিল, আওয়ামীলীগ সরকার কি জিনিস আপনি টের পাবেন। শামীম ওসমানের এমন হুমকির পরদিন ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি মনোনিত প্যানেলের পক্ষে প্রচারণায় আসলে কয়েক’শ পুলিশ তৎকালীন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন, পরিদর্শক শাহজালাল মিয়ার নেতৃত্বে আমাকে টানাহেছড়া করে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ আমাকে সেদিন গলায় চিপ দিয়ে ধরেছিল। আমাকে নিম্ন আদালত জামিন দেয়নি। উচ্চ আদালত থেকে জামিন পাই। অথচ ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কিভাবে আমাকে আসামী করা হয় বুঝে আসে না। আমি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য ছিলাম। এই ৫ আগস্টের পর বিএনপির কেউ আমার বিরুদ্ধে মামলা করেনি। যিনি মামলার বাদী তিনি আওয়ামীলীগের সঙ্গে সখ্যতা রেখে আওয়ামীলীগের দালালী করে আসছিল। আওয়ামীলীগের সঙ্গে রাজনীতি করে নানা সুবিধা পেয়ে এখন তিনি বিএনপির আশীর্বাদপুষ্ট হওয়ার চেষ্টা করছেন। সেজন্য মিথ্যা মামলায় আমাদের আসামী করে বিএনপির কাছে বাহবাহ পাওয়ার আশা করছেন নামসর্বস্ব দলের কথিত নেতা মামলাটির বাদী বাবুল সর্দার চাখারী।
তৈমূর আলম খন্দকার বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করেছি। ২০২২ সালে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও আমি দল ছাড়িনি। কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাকে বহিষ্কার করে দেয়া হয়। শুনেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলাম সেই কারন দেখিয়ে বহিষ্কার করা হয়। অথচ দলের কোনো দায়িত্বশীল নেতা আমাকে নির্বাচনে দাঁড়াতে নিষেধ করেনি, ২০১১ সালে ভোটের ৭ ঘন্টা আগে দলের নির্দেশে সরে গিয়েছি, এই সিটি নির্বাচনে বললেও সরে দাঁড়াতাম। উল্টো গণমাধ্যমে দেখেছিলাম মহাসচিব বলেছিলেন যে, কেউ দলের বাহিরে গিয়ে ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে দল তাদেরকে বাধা দিবে না। কিন্তু আমাকে বহিষ্কার করে দেয়া হলো, তাও আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হতো তাহলে আমাকে বহিষ্কারে যারা ষড়যন্ত্র করেছিল তাদের চেহারা উন্মোচিত হতো। বহিষ্কৃত অবস্থাতেও দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের সকল কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমাকে বহিষ্কার করার পরেও নেতাকর্মীরা আমার প্রতি এতটাই আস্থাশীল ছিলো যে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনের পর কমিটির বিরোধ সৃষ্টি হলে কমিটির অধিকাংশ নেতারা আমার কাছেই এসেছিলেন সমাধানের জন্য।
তিনি বলেন, ১৯৯৮ সালে রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছি। শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী সেদিন গুলি করলে আমি গুলিবিদ্ধ হই, আমার কর্মী ইব্রাহীম সেদিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছিল। আমার আইন পেশার চেম্বারে হামলা ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হয়েছিল। আমাকে চাষাড়া আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলার ২২ মার্ডার মামলায় আসামী করা হয়েছিল। ১/১১ এর সময় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনি সহায়তা দিতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছি। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের চেয়ারম্যান হয়ে আন্দোলন করেছি। রাজপথে আন্দোলন করতে গিয়ে ২০১১ সালে সদর থানা পুলিশের তৎকালীন ওসি আক্তার হোসেনের নেতৃত্বে এসআই আতিয়ার রহমান আমাকে বেদম লাঠিপেটা করেছিল। ২০১৩ সালে নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, খানপুর সহ বিভিন্ন স্থানে হরতাল অবরোধ পালন করতে গিয়ে আমি পুলিশের লাঠি পেটার শিকার হয়েছি। ২০১১ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের সম্ভাবনা নিয়েও ভোটের মাত্র ৭ ঘন্টা আগে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বললে বেগম খালেদা জিয়ার নির্দেশে নির্বাচন থেকে সরে গিয়েছি। ২০০৯ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদের দায়িত্ব পাই। কোনো দিন রাজপথ থেকে বিএনপির ব্যানার ছেড়ে দৌড়ে পালাইনি। পুলিশের মার খেয়েছি। নেত্রীর সকল নির্দেশ আদেশ পালন করেছি। আজকে সেই নেত্রীর গাড়িবহরে হামলা মামলায় আমাকে আসামী করা হলো? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় আসামী হওয়ার আগে আমার মৃত্যু হলেও ভালো ছিল।
তৈমূর আলম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচনে অংশগ্রহণ করেও আমি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছি। দেশে যখন গায়েবী মামলা হচ্ছিল, গণগ্রেপ্তার হচ্ছিল তখনো আমি আওয়ামীলীগ সরকারের এসব কর্মকাণ্ডের বিরোধীতা করেছি। গণগ্রেপ্তার বন্ধের দাবি করেছি।
তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর আইন পুলিশ কোর্ট ব্যবহার করে ক্ষেত্রবিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নির্দোষ ব্যক্তিদেরও আসামী করা হচ্ছে। কিন্তু আমি প্রকৃত দোষীদের শাস্তি চাই। সকলকে মনে রাখতে হবে যে, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের গায়েবী মামলার কারনেই ৫ আগস্ট স্বাধীনতার সৃষ্টি হয়েছে। আইন আদালতকে ব্যবহার করে গায়েবী মামলার সংস্কৃতি পুন:প্রবর্তন স্বৈরাচারের দ্বার পুন:উন্মোচিত হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক