রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারীসহ আহত ১০
আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারীসহ আহত ১০
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার উপজেলার ডহর মারুয়াদীর এলাকার হোসেন মিয়া ও দীন ইসলাম নামে দুইজনকে পুলিশ আটক করে। এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় জুয়া খেলা আসর বসানোর চাঁদার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া ও স্থানীয় বিএনপি কর্মী মুরাদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডহর মারুয়াদী এলাকায় এমদাদের পরিত্যক্ত বাড়িতে নিয়মিত জুয়ার আসর জমাতো। এই আসর থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে আসছিলো। ৫ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এলাকার দৃশ্যপট পাল্টে গেলেও জুয়ার আসর বন্ধ হয়নি। এ আসর থেকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে শাহীন ভূইয়া ও মুরাদ খানের অনুসারীদের মধ্যে বেশ কয়েক বাক বিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে এনিয়ে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে মুরাদের লোকজন শাহীনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। পরে শাহীনের লোকজন দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে পাল্টা ধাওয়া দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাকিব ভূইয়া (২৫), ছানাউল্লাহ ভূইয়া (৩১), ইয়াছমিন আক্তার (১৯), রাকিব মিয়া (২০), হোসেন মিয়া (৩৫)সহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে রাকিব ভূঁইয়ার বাম হাতের আঙ্গুল এবং পেটের বাম পাশের অংশ গুরুতর জখম হয়। রাকিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে আশঙ্কাজনক অবস্থার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বাকিদের হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ