বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বৈষম্যবিরোধী আন্দোলন: শামীম ওসমানসহ ৮৯ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা 
বৈষম্যবিরোধী আন্দোলন: শামীম ওসমানসহ ৮৯ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা 
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মো. ইব্রাহিম (১৯) নামের এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান প্রধান করে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামি হিসেবে রাখার হয়েছে আরও ১০০-১৫০ জনকে।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করিয়েছেন ভুক্তভোগী নিজেই।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আ:লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫)সহ বিদায়ী দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২০ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়ে ভুক্তভোগী ইব্রাহিমসহ আরও বহু মানুষেরা শান্তিপ্রিয় বিক্ষোভ করে। তখন এই মামলার প্রাধান আসামি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ অন্যান্য আসামিরা একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করেন। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমের ডান পায়ে দুটি গুলিবিদ্ধ হন।পরে ঘটনাস্থলের জনতা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান