শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানা সরানোর দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানা সরানোর দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
শহর  প্রতিনিধি  :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবেশের ছাড়পত্র ছাড়া ও অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঘণবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে অবৈধ চুনা কারখানা (চুনা ভাট্টি)। এ চুনা কারখানা সরানোর দাবিতে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দফতরে এ স্মারকলিপি প্রদান করা হয়। অনতিবিলম্বে এসকল কারখানাগুলো দ্রুত অন্যত্র স্থানান্তরের দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসীরা।
স্মারকলিপিতে এলাকাবাসী জানান, সোনারগাঁওয়ের ভাটিবন্দর এলাকায় নূর আলমের মালিকানাধীন তিনটি চুনাভাট্টি, রয়েল রিসোর্টের সামনে একটি চুনাভাট্টি রয়েছে। মনসুর হোসেনের মালিকানাধীন পিরোজপুর ইউনিয়নের সুখতারা পাম্পের সামনে মোজাফ্ফর ফাউন্ডেশনের ভিতরে চারটি চুনাভাট্টি রয়েছে, বাবুল মিয়ার মালিকানাধীন মেঘনাঘাট মোনায়েম সুগার মিল সংলগ্ন তিনটি ভাট্টি রয়েছে। সাইফুল ইসলামের মালিকানাধীন মেঘনা ঘাট এলাকায় দুটি চুনা কারখানা রয়েছে। এসকল চুনা কারখানার মালিকরা পরিবেশের ছাড়পত্র ও তিতাস গ্যাসের অনুমতি না নিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এ ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে চুনা কারখানা পরিচালনা করায় সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পরিবেশের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স না নিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চালাচ্ছেন এসকল অবৈধ চুনাভাট্টি।
স্থানীয়রা জানান, পরিবেশ দূষণকারী এসব চুনা কারখানা গুলোতে দিনরাত জ্বলছে আগুন। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ার কুন্ডলীর সঙ্গে উড়ছে ছাই। এই ধোঁয়ার কারণে আশপাশের মানুষের জীবন অতিষ্ঠ। চুনাভাট্টির গ্যাসের কারণে নিঃশ্বাস নেওয়া কষ্টকর। যার ফলে আশপাশের অধিকাংশ বাসিন্দাদের শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিদারুন বেগ পেতে হচ্ছে। তবে মালিকপক্ষ প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে তাদের কোনভাবেই আইনের আওতায় আনা যায়নি বলে মনে করছেন স্থানীয়রা। তবে এসরকার সকল কারখানা মালিকদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেন নি।
ভাটিবন্দর এলাকার আফতাব উদ্দিন জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্যর ক্ষতিকর চুনাভাট্টির মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না স্থানীয় প্রশাসন। প্রশাসনকে বিষয়টি অবগত করার পরও কোনো প্রতিকার পাচ্ছি না।
পিরোজপুর এলাকার আক্কেল আলী জানান, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এসকল চুনা কারখানা অবৈধভাবে পরিচালনা করে। বর্তমান সরকার এসকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহন না করায় আমরা হতাশ হয়ে পড়েছি।
চুনা কারখানার মালিক নূর আলম, মনসুর হোসেন জানান, আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে কয়েকবার ছাড়পত্রের জন্য আবেদন করেও পাই নি। পরিবেশের ছাড়পত্র ছাড়াই আমরা চুনা কারখানাগুলো পরিচালনা করছি। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কিভাবে কারখানা পরিচালনা করছেন এমন প্রশ্নের জবাবে তারা কোন সদত্তোর দিতে পারেন নি।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ বলেন, যেসকল চুনা কারখানা গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।
তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর সোনারগাঁ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলম জানান, চুনা কারখানার মালিকরা অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। ফের এসকল অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় কোন অবস্থাতেই চুনা কারখানা পরিচালনা করতে দেওয়া হবে না। এসকল মালিককে তাদের চুনা কারখানা অন্যত্র সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত