শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শাহজাহান হত্যা মামলা প্রধান আসামী ইমরান গ্রেপ্তার
সোনারগাঁয়ে শাহজাহান হত্যা মামলা প্রধান আসামী ইমরান গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
সোনারগা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে   সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 গ্রেপ্তারকৃত ইমরান ছোট কোরবানপুর গ্রামের মৃত আশেক আলীর ছেলে। গ্রেপ্তারকৃত ইমরানকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুৃলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ নভেম্বর বৃহসম্পতিবার বিকেলে শাহজাহান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল।
কোরবানপুর মাতলাপাড়া এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎ পেতে থাকা ইমরান, সাকিব, বিজয়, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বাদি হয়ে ৬ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামী ইমরান হোসেনকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে কাঁচপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল মোহাম্মদ বারী বলেন, শাহজাহান মিয়া হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। হত্যকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ