রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার 
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ মোঃ আবুল কাসেম (৩৫) নামের  ১ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার  ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মোঃ আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে  ৮ রাউন্ড গুলিসহ   বিদেশী  পিস্তল এবং  বিভিন্ন দেশীয়  অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর  ৪৫ এম এল আর ক্যাম্প   আড়াইহাজার  এর  সুত্রে জানা গেছে  ,  উপজেলার জালাকান্দি এলাকায়  প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে।  ডাকাতি রোধে  গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার  ভোর ৪টায় যৌথবাহিনী  জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে
পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল,  ১ টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু  বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।
যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম সনাক্ত করে।
তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন।  এদিকে  যৌথবাহিনী ব্যাপক তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার  ভোর ৪টা থেকে রাত সাড়ে  ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে   জালাকান্দি রাস্তার পাশে ঝোপ থেকে ১টি বিদেশেী পিস্তল উদ্ধার করে।
তারা আরোও জানায়, ধৃত ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
 আড়াইহাজার থানার ওসি  এনায়েত হোসেন জানান, আটককৃত ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুন্ঠিত বলেও তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ