রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় নিহত
থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় নিহত
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন সানি (২০), আপন (২১), এবং রাব্বি (২৫)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বন্ধু সাব্বির জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭-৮ জন যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হৃদয়কে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানান, পাগলা বউ বাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দুটি গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেছিল। পাশাপাশির কনসার্টের কারণে গ্রুপগুলোর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ