বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে নগদ জরিমানা
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে নগদ জরিমানা
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযানে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শিলমান্দী এলাকায় মাসুদুর রহমানের মালিকানাধীন মেসার্স এএমবি ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে এই ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

সহকারী কমিশনার নঈম উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আওতায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান