রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হাসিনা জামানায় জামায়াতে ইসলামীকে মানুষের পাশে দাড়াতে দেয়নি : আব্দুর জব্বার
হাসিনা জামানায় জামায়াতে ইসলামীকে মানুষের পাশে দাড়াতে দেয়নি : আব্দুর জব্বার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জাব্বার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে মহিলাদের বোরকা ভিতরে ঢুকাবে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। একইভাবে হিন্দু ভাই বোনদের মাঝে ভয় ঢুকাইছে, জামায়াত ক্ষমতা আসলে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দিবে। এসব প্রচার করে শেখ হাসিনা সরকার জামায়াতের ইসলামী বিরোধী প্রচার চালিয়েছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না। ফ্যাসিবাদি সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাড়াতে পারি নাই। আপনাদের জন্য শুধু শীতবস্ত্র নয় ছেলে মেয়েদের লেখাপড়া জন্য যাবতীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌছে দেয়া হবে।

তিনি বলেন, বিগত সময়ে প্রায় ৫৩ বছর যাবৎ যারা সংসদ সদস্য কমিশনার কাউন্সিলর ও মেম্বার হয়েছে তাদের লোভের কারণে সরকারের বরাদ্ধ মালামাল সাধারণ মানুষদের কাছে পৌছাতে পারেনি। আমরা সব সময় মানুষের পাশে ছিলাম। আজকে আমরা কিছু কম্বল নিয়ে আসতে পেরেছি, হাসিনা জামানায় যদি এভাবে আসতাম তাহলে কম্বলও নিত-আমাদের সাথে আপনাদের নিয়ে যেত। আমরা এখনো স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের সকল চাহিদা পরিপূর্ণ না হলে মানুষ স্বাধীনতা পেতে পারি না। সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পৌরসভা ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে যাই এতেও ঘুষ দিতে হয়। আমরা আসলেই দূর্ভাগা জাতি। আল্লাহ আইন প্রতিষ্ঠিত হলে দেশে দূরবস্থা থাকবে না।

গতকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকাল ৩টায় ১৮নং ওয়ার্ড বাপ্পী চত্বরে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা’র আমীর খলিলুর রহমান টিটু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী আহমেদ, পরিকল্পনা,আইন, আইসিটি মিডিয়া সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যান সম্পাদক আখতার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম ও গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসান প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ