শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গার্মেন্টের অর্ধকোটি টাকার চুরি হওয়া কাপড় উদ্ধার
গার্মেন্টের অর্ধকোটি টাকার চুরি হওয়া কাপড় উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লি: নামে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার জন্য চায়না থেকে আমদানিকৃত চুরি হওয়া অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪। গাজিপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে মালামালগুলো উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) কে গাজিপুরের কোনা বাড়ি থেকে আটক করা হয়। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত ডিআইজি মো:আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টে চায়না থেকে আমদানিকৃত জিন্সের কাপড় নিয়ে একটি কাভার্ড ভ্যান রওনা দেয়। পরে কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জে রুপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারী প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা মো: জুয়েল বাদি হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে শিল্প পুলিশের সাত সদস্যের একটি আভিযানিক দল কাজ শুরু করে। অভিযানের এক পর্যায়ে গাজিপুরের কোনাবাড়ি এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামে একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ির মদিনা মার্কেট হতে ১১২ রোল এবং নারায়ণগঞ্জের ২নং রেল গেট এলাকার গুলশান মার্কেট হতে ২৩৬ রোল ফেব্রিকসহ চুরি হওয়া ৩৪৮ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা। উদ্ধার করা হয় কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়। পরে এঘটনায় গত ১২ জানুয়ারী রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (যার নং-২৪)। আসাদুজ্জামান আরো জানান, এই ঘটনার মূল হোতা আজহার নামে একব্যাক্তির নাম প্রাথমিকভাবে পাওয়া গেছে। সেই সাথে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিং চালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবো। তবে সন্তুষ্টির বিষয় হচ্ছে চুরি হওয়া সকল মালামালই আমরা উদ্ধার করতে পেরেছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত