শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর কারখানায় তালা ঝুলিয়েছে বিএনপি নেতা
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর কারখানায় তালা ঝুলিয়েছে বিএনপি নেতা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নিউ টাউন এলাকায় চাঁদা না ব্যবসায়ীর কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি নেতা। মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নারগিছ সুলতানা বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় ও সেনাবাহিনীর বিশনন্দী সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সকালে কারখানার শ্রমিকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন।
জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফারের সঙ্গে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকার ব্যবসায়ী শফিউদ্দিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ ও শত্রুতা চলে আসছে। নিউ টাউন এলাকায় জমি ক্রয় করে সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। বিএনপি নেতা গাফ্ফারের বাড়ির ময়লা আবর্জনা শফিউদ্দিনের বাড়ির সীমানার ভেতরে ফেলে পরিবেশ দূষিত করে। বিষয়টি নিয়ে শফিউদ্দিনে বাড়ির ম্যানেজার আঃ রহিম প্রতিবাদ করায় তাকে মারধর করে। এছাড়াও তাদের বাড়ির পাশ্ববর্তী নিজস্ব জায়গায় একটি প্লাস্টিক রিসাইকেলিং কারখানা রয়েছে। সেখানে প্রায় ৩০জন লোক কাজ করে জীবিকা নির্বাহ করে। গত দু’ মাস ধরে বিএনপি নেতা আঃ গাফফার তার বাড়ির ম্যানেজার সাদেক মিয়ার মাধ্যমে ব্যবসায়ী শফিউদ্দিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দিলে সেখানে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদার টাকা না পেয়ে গত ১৭ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল গাফফারের নেতৃত্বে সাদেক মিয়া, উজ্জল মিয়া, সৈকত,শাওন,শুভসহ ১০-১২ জনের একটি দল কারখানার শ্রমিকদের বের করে দিয়ে শফিউদ্দিনের কারখানায় তালা ঝুলিয়ে দেয়। কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার একটি সিসি টিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এ ঘটনায় এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নারগিছ সুলতানা বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় ও সেনাবাহিনীর বিশনন্দী সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী ব্যবাসীয় শফিউদ্দিন জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের প্রভাবে তার ভাগিনা আব্দুল গাফফার এসব অপকর্ম করে যাচ্ছে। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সে তার কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন। এছাড়াও আব্দুল গাফফারের বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল কাউয়ুমের ফ্ল্যাট তালা ঝুলিয়ে দখল করার অভিযোগ রয়েছে। এসব অপকর্মের বিচার দাবি করেছেন ব্যবসায়ী শফিউদ্দিন।
অভিযুক্ত মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার বলেন, আমাদের উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছি। ১০ লাখ টাকার চাঁদার দাবিতে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। পুলিশ কারখানায় তালা ঝুলিয়েছে বলে তিনি দাবি করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, চাঁদার দাবিতে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম