মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৬

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক ডেনমার্ক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী। তবে রনি মোল্লার পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন।
মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন।
পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর সাথে পূর্ব শত্রæতা চলে আসছিল। পরে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা  দায়ের করেন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। তবে অপহৃত প্রবাসীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুর কলাপট্টি এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় কাঁচপুর বিসিকে কর্মরত মক্কা ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম ১৬৫জনের নাম উল্লেখসহ আরো ২শ থেকে ৩শ জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনিকে ১৩৫ নং আসামী করা হয়।
গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনির বড় ভাই মনির হোসেন মোল্লা বলেন, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় শ্যান এরেস্ট দেখানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক