বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিজ গ্যারেজে লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকলীগ ওয়ার্ড সেক্রেটারি সহ দুইজন গ্রেপ্তার
নিজ গ্যারেজে লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকলীগ ওয়ার্ড সেক্রেটারি সহ দুইজন গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
বন্দর প্রতিনিধি
আওয়ামীলীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়ায় নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় সোনাকান্দা জামান অটো রিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করে তারা। কর্মসূচি শেষ দিনে, বুধবার যে কোন এক সময় নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতা কর্মীরা। ওই ভিডিও আওয়ামীলীগের ভেরিফাই ফেসবুকে ভাইরাল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে।
জামান মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে একটি মামলায় আসামী হন, পরবর্তীতে তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান,গতকাল সোমবার বন্দর থানা বিএনপি সহ ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগ বিরোধী মিছিল করা হয়। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়া পরে তাকে সনাক্ত করে  গ্রেফতার করা হয়ে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান