শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা 
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন(৪০) কে  গুলি করে হত্যা করেছে দূবৃত্তরা।
শুক্রবার ভোর রাতের দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর(পাকিস্তান খাদঁ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে  তাকে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক। সে ফতুল্লা পূর্ব লালপুর(পাকিস্তান খাদ) এলাকার  মৃত সমন আলীর পুত্র।
নিহতের পরিবারের দাবী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এ হত্যাকান্ডের জন্ম দিয়েছে। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুন কে হুমকি দিয়ে আসছিলো।
নিহত মামুনের বড় ভাই  আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলো। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে   রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুন গুলি করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকচক্র। গুলির শব্দ শুনে সে বাসা থেকে বের হয়ে দেখতে পায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পরে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।
তার দাবী আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন বাহিনীই এই হত্যাকান্ডের সাথে জড়িত। বেশ কয়েক মাস ধরেই মামুন কে হত্যার হুমকি দিয়ে আসছিলো এই চক্রটি।
তিনি জানান যে,আজাদ নামের এক ছেলে নিহত মামুনের অফিসের ভিতর ঘুমায়। আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে যে দুটি ছেলে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিন্থিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ