মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধি:

বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর সিসি ক্যামারা ভেঙ্গে ফেলার জের ধরে একটি পাট বোঝাই ট্রাক ২ দিন আটক রাখার পর  অগ্নিসংযোগ করে ২০ লাখ টাকা পাট ক্ষতিসাধনের  অভিযোগ উঠেছে উল্লেখিত সেতুর টোল ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ্য ট্রাক চালক আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক যোগে   কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জ কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই। পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায়। পরে উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা আমার সাথে মারমুখী আচরন করে গাড়ী চাবি ও কাগজপত্র জোর পূর্বক রেখে দেয়। পরে ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

পাট মালিক সুজিত সাহা জানান, অগ্নিকান্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা  ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক