রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ আটক ১৩
আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ আটক ১৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

আড়াইহাজার  প্রতিনিধি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আড়াইহাজার যুবলীগের সহসভাপতি ও বাঞ্ছারামপুর বিএনপির চার নেতাসহ ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

এদের মধ্যে মাদক সেবন অবস্থায় বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাকে আড়াইহাজার সদর থেকে এবং অপর ৯ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, আড়াইহাজারের যুবলীগের সহসভাপতি মো. হারুণ অর রশিদ, আড়াইহাজার উপজেলার বাগাদী কান্দাপাড়া এলাকার মো.খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা, রাসেল। আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ আড়াইহাজার থানার মামলা নং ১২(৮) ২৪ মূলে গ্রেফতার কৃত আসামী। বাঞ্ছারামপুর বিএনপির চার নেতা সহ ৬ জনকে ৩৪ ধারা মূলে গ্রেফতার দেখানো হয়েছে। বাকী ৬ জনকে ফৌঃ কাঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ