শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার॥  গ্রেপ্তার দুইজন 
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার॥  গ্রেপ্তার দুইজন 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার আলামিন নগর এলাকায় এক গার্মেন্টস কর্মী (৪০) গণধর্ষণের শিকার হয়েছেন।
 এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী সোমবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ মামলায় অভিযুক্ত মো. শরীফ (২৭) ও মো. মিজান (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার সন্ধ্যায় ধর্ষণের মামলা দায়েরের হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভূক্তভোগী নারী স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। মামলায় অভিযুক্ত আসামীরা একই ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন এবং এক নম্বর বিবাদী মো. শরীফ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োজিত আছেন। গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাত সোয়া ১২টায় সময় মামলায় অভিযুক্ত মো. শরীফ (২৭), মো. ফয়সাল (৪০) ও মো. মিজান (৪০) কৌশলে ওই নারীর বাসায় ঢুকে ভূক্তভোগীর ভাগ্নি ও ভাতিজাকে মিজানের বাসায় আটকিয়ে রাখে।
 পরে ওই গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক শরীফ ও ফয়সাল পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনাটি কাউকে জানালে ধর্ষণের শিকার ওই নারী, তার ভাতিজা ও ভাগ্নিকে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। এ ঘটনায় ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এসে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ