মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিরাপত্তারক্ষীর হাত পারে বেধে যমুনা স্টিল মিলে দূ্র্ধর্ষ ডাকাতি
নিরাপত্তারক্ষীর হাত পারে বেধে যমুনা স্টিল মিলে দূ্র্ধর্ষ ডাকাতি
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
ফতুল্লা   প্রতিনিধি
ফতুল্লার পঞ্চবটীতে যমুনা স্টিল মিলে সংঘটিত হয়েছে দূ্র্ধর্ষ ডাকাতির ঘটনা। অজ্ঞাত ৩০-৪০ জনের ডাকাত দল নিরাপত্তারক্ষী সহ মিলের ভিতরে থাকা ৭ জন কে হাত-পা বেধে লুট করে নিয়ে গেছে ৫০-৬০ লাখ টাকার মালামাল।
সোমবার রাতে ফতুল্লা পঞ্চবটী পাঁচ তলা কলোনী সংলগ্ন বন্ধকৃত  যমুনা স্টিল মিলে এই ডাকাতির ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
জানা যায়, প্রায় ১০-১২ বছর পূর্বে যমুনা স্টিল মিলটি বন্ধ হয়ে যায়।পরবর্তীতে আয়রন সুপাুর মার্কেটের ৮-১০ ব্যবসায়ী নিজেদের মধ্যে সমন্বয় করে বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত যমুনা স্টিল মিলটি ভাড়া নিয়ে গোডাউন লোহা,স্ক্র্যাপ,তামা,ক্যাবল সহ লৌহজাতীয় দ্রবাদি রাখার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলো। সোমবার রাত ৮ টার দিকে ডাকাত দল ভিতরে প্রবেশ করে রাত ৩ টা পর্যন্ত অবস্থান করে নিরাপত্তারক্ষী সহ ভিতরে থাকা ৭ জন কে বেধে রেখে দুটি ট্রাকে করে ৫০- ৬০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ব্যবসায়ী হাজী মোফাজ্জল হোসেন জানায়,মিলটি বন্ধ হয়ে যাওয়ার বেশ কয়েক বছর পর আয়রন মার্কেটের তিনি সহ ৮ জন ব্যবসায়ী সেটি ভাড়া নেন। সেখানে তারা টেন্ডারে ক্রয়কৃত গর্দা,মোটা ক্যাবেল,তামা,লোাহা,স্ক্র্যাপ সহ লৌহ জাতীয় মালামালের গোডাউন হিসেবে ব্যবহার করে আসছে। সোমবার রাত ৮ টার দিকে ডাকাতদলের সদস্যরা ভিতরে প্রবেশ করে প্রথমে আমির নামের এক নিরাপত্তারক্ষী পরে এক এক করে আরো দুই নিরাপত্তারক্ষী এবং  গাড়ীর চালক সহ সাতজনকে হাত মুখ বেধে একটি রুমে আটকে রেখে দুটি ট্রাকে করে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বেধে রাখাদের মধ্যে একজন তার হাতের বাধন খুলে ডাকাতদল চলে গেছে বুজতে পেরে সকলের বাধন খুলে দেয়। পরে তাদের কে সংবাদ দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার সত্যতা পেয়েছেন।লুটে নেওয়া মালামাল সহ জড়িতদের গ্রেফতারে চেস্টা করছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক